× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

নানার বাড়ীতে বেড়াতে এসে এক শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

রতি কান্ত রায় কুড়িগ্রাম(প্রতিনিধি): কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোছা নিপা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাসিয়ারছড়ার টনকার মোড়ের খরিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।মোছা:  নিপা খাতুন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের মো:  নজরুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে মোছা: নিপা খাতুন দাসিয়ারছড়ার টনকার মোড়ের খরিয়াটারী গ্রামে তার নানা মো: আক্কাছ আলীর বাড়ি বেড়াতে আসে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দুই মামাতো বোনসহ সে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে  মোছা: নিপা খাতুন পানিতে ডুবে যায়। পরে তার দুই বোন বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকটি গ্রামের ইউপি সদস্য মো: মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..