× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নাতনি নব্য অমিতাভের চিঠির জবাবও দিয়েছেন

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: মেগাস্টার অমিতাভ বচ্চন দুই নাতনির জন্য এক আবেগঘন চিঠি লিখে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই প্রশংসিত হয়েছিলেন। সেই চিঠি সব নারীর অনুপ্রেরণার, সাহস জোগানোর মতো একটি চিঠি ছিল। অমিতাভ জানিয়েছেন, নব্য এই চিঠির প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁকে।

অমিতাভের সদ্য মুক্তি পাওয়া ‘পিংক’ ছবিটি প্রশংসা কুড়াতে শুরু করেছে। অমিতাভকে এই প্রশ্ন করা হয়েছে, চিঠিটি কি তিনি এই ছবির প্রচারণার জন্য ব্যবহার করেছেন কি না। একটি ইভেন্টে অমিতাভ এ বিষয়ে স্পষ্টভাবে নিজের মতামতও জানিয়েছেন।

অমিতাভ বলেন, ‘আমাকে এই চিঠির বিষয়ে অনেক কিছুই জিজ্ঞাসা করা হয়েছে। বলা হয়েছে যে এটা প্রচারণার জন্য ছিল কি না। আমি বলব, এটাকে যেভাবে ইচ্ছা নিতে পারেন। আমরা তো অনেক ছবিরই প্রচারণা করি। আমরা অনেক সাক্ষাৎকার দিয়েছি আর সবাই ছবিটার বিষয়ে (পিংক) জানতে চেয়েছে। সুজিত আমাকে বলেছিল যে আমি চাইলে পুরো ছবির আমেজ একটা চিঠির মাধ্যমে দিতে পারি এবং সেটা আমার নাতনিদের জন্য লিখতে পারি। এই চিঠিতে যা ছিল, তা এই ছবিরই একটি প্রতিচ্ছবি।’

নাতনি নব্যর প্রতিক্রিয়ার বিষয়ে জানিয়েছেন অমিতাভ নিজেই। ‘চিঠিটি প্রচারণার জন্য ভালো ছিল, তবে প্রচারণা তো অনেক লম্বা ব্যাপার। চিঠিটা ছিল আবেগঘন। আমি আমার নাতনি আর মেয়ের কাছ থেকে দ্রুতই প্রতিক্রিয়া পেয়েছি’, বলেন অমিতাভ। ‘নব্য আমাকে বলেছে যে সে এটা অনুসরণ করবে। আমি নব্যকে অনেক বছর ধরেই অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি। এই একটা চিঠি দিয়েই আমার সমস্ত চেষ্টার কথাগুলো বলা আছে’—যোগ করেন অমিতাভ।


এ ক্যটাগরির আরো খবর..