× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

নাট্যকার, লেখক ও গবেষক আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও নাটক প্রর্দশন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
bijon nattogosthi

সারগাম সংগীত পরিষদের আয়োজনে বিশিষ্ট নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান শুক্রবার (৫ মে) বিকালে চট্টগ্রাম সিটির পূর্ব ফিরোজ শাহ কলোনি প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইলিয়াস খান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মুছি উদ-দৌলা, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, দেওয়ান মাকসুদ ও শাহজাহান, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সারগাম সংগীত পরিষদের উপদেষ্টা উত্তম কুমার দত্ত, নাট্যাধারের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল যাত্রা, উত্তরাধীকারের দল প্রধান অসিত দাশ পুলক, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ হাবীবউল্লাহ, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর দীপু।

অনুষ্ঠানে অতিথিরা নাট্যকার ও লেখক আহাম্মদ কবীরের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

স্মরণানুষ্ঠানের পর বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় আহাম্মদ কবীরের রচনায় ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ করা হয়। নাটকটিতে অভিনয় করেন সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জায়নাল আবেদিন। এর পর নাট্যাধারের পরিবেশনায় প্রদীপ দেওয়ানজীর রচনায় ও আহাম্মদ কবীরের কথা ও সুরে মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় গীতিআলেখ্যা ‘বদ্ধভূমি’ মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সারগাম সংগীত পরিষদের পরিচালক ও সংগীতশিল্পী আব্দুল হালিম ও সঞ্চালনা করেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান।


এ ক্যটাগরির আরো খবর..