নাটোরের লালপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হোসনে আরা হীর(৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত হোসনে আরা উপজেলার উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও আট্টিকা গ্রামের মোজাম্মেল হক মাস্টারের স্ত্রী ছিলেন।
শনিবার(২১ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হোসনে আরা হীর এক সপ্তাহে যাবৎ জ্বরে আক্রান্ত ছিলেন। ৪ দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত প্যারাসিটামল সেবনের পরও কোন উন্নতি না হওয়ায় শুক্রবার আবারও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখান ভর্তি হন। পরবর্তীতে তার অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ভোরে সেখানে তার মৃত্যু হয়। শনিবার বেলা সাড়ে ১১ টায় তার নিজ গ্রামের আট্টিকা কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফম সম্পন্ন করা হয়েছে।



