উত্তম কুমার পাল হিমেল,,(হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি ।। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে একটি ট্রাক উপরটিকে ওভেরট্রেকিং করতে গিয়ে একটি ট্রাক অপরটিকে ধাক্কা দেয় এতে গুরুতর আহন হন এক ট্রাক চালক।
জানাযায়,রবিবার রাত ১২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের রশিদ ফিলিং স্টেশনের সামনে সিলেট গামী ২টি ট্রাক একটি ট্রাক ওপর ট্রাককে ওভারট্রেকিং করতে গিয়ে ধাক্কা লাগে এসময় (ঢাকা মেট্রো ট-১৮০০৭) এর ট্রাক চালক গুরুতর আহত হন। এসময় অপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয় শেরপুর হাইওয়ে পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ও ও স্থানীয় লোকজন মিকে আহত ট্রাক চালক আল আমিন (২৮) উদ্ধার করে প্রথমে আউশকান্দি আরবিট হাসপাতালে প্রেরণ করেন পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট জি এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সিলেট ওসমানী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানান আলামিনের অবস্থা গুরুতর চিকিৎসা ক্ষেত্রে তার ২পা খাটা পড়তে পারে । আহত ট্রাক চালক আলামিনের বাড়ি ঝিনাইদহ জেলায়।