× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত

নাটোর প্রতিনিধি

নাটোরে আওয়ামীলীগ ও বি এন পি সংঘর্ষে আহত ৯

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

পূর্ব শত্রুতার জেড়ে নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত এবং চারটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি ঘটলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামীলীগের আহত কর্মীরা হলেন, কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮) ও ওসমান আলী (১৮)।  এদিকে বিএনপির কর্মীরা হলেন, হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), জুয়েল রানা(৩২), আকাশ(২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭), আব্দুর রহিম (২৮)।
আহতদের মধ্যে আওয়ামীলীগ কর্মী মাহফুজুর রহমান ও  হাবিবুর রহমান কে গুরুতর অবস্থায় রামেক এ নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামের বিএনপি কর্মী সাইফুর রহমান এর সাথে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেড়ে শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এসময় বিএনপি কর্মী সাইফুর রহমান এর নেতৃত্বে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে। এসময় কসের আলী বাঁধা দিতে গেলে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এদিকে এই ঘটনায় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..