× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নাজমুল হুদার নেতৃত্বে ‘তৃণমূল বিএনপি’র আত্মপ্রকাশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে “তৃণমূল বিএনপি” নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দলের গঠনতন্ত্র, আদর্শ ও কাঠামো নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান তৃণমূল বিএনপি’র আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

এসময় ত্রিশ দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বা বাংলাদেশ জাতীয় জোটের চালিকাশক্তি হিসেবে তৃণমূল বিএনপি নেতৃত্ব দেবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দল হিসেবে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সেজন্য মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..