বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

নাগর নদীতে ডুবে যুবকের মৃত্যু

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হরিপুর সীমান্তবর্তী এলাকার মানিকখাড়ি সংলগ্নে নাগর নদীতে ডুবে শুক্রবার দুপুরে মোঃ মানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, রাণীশংকৈল দক্ষিণ ভান্ডারা গ্রামের আলতাব হোসেনের দ্বিতীয় ছেলে মানিক তার বন্ধুদের সাথে নাগর নদীতে মাছ ধরতে যায়। তার সাথি বন্ধু একই গ্রামের ভোলা পানিতে ডুবে যায়। ভোলা কোন রকমে পানির উপরে ফিরে আসলেও মানিক তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই পানির নীচে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল গভীর রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করতে ব্যর্থ হণ। পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১১ কিঃমিঃ দক্ষিণে কাদোসুকা নামক স্থান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। শনিবার ২.৩০ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।