× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

নাইজারে লড়াইয়ে ৬ সৈন্য ও ১০ জঙ্গি নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নাইজারের পশ্চিমাঞ্চলে লড়াইয়ে ছয় সৈন্য ও ১০ জঙ্গি নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

ন্যাশনাল গার্ড হাই কমান্ড এক বিবৃতিতে বলেছে, রোববার পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরবাইকে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সাথে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে।

এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ একটি ঘটনা। একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়।

উল্লেখ্য গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী দেশটির শাসন ক্ষমতা দখলে নেয়।


এ ক্যটাগরির আরো খবর..