× Banner
সর্বশেষ

বিশেষ প্রতিনিধি

বাগেরহাট ১ ও ৪ আসনে জামায়াতের কাছে নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের দুইটিতে  আওয়ামী লীগ থেকে যোগ দিয়েই প্রার্থীতা পেয়েও জামায়াতের কাছে হেরে গেলেন বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের কপিল কৃষ্ণ মন্ডল ও বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের সোমনাথ দে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে আর একটিতে বিএনপি আর তিনটিতেই জামায়াতে ইসলামীর জয়। নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১,১৬,৪১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১,১২,৯৫৬ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১,১৭,৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬,৩৯৯ ভোট।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১,০৪০৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩,২০৬ ভোট।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১,১৪,৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট। এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমার্থকরা চূড়ান্ত ফলাফলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকেন্দ্র দপ্তরে অপেক্ষা করছেন এবং দেশের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে মাঝেমধ্যেই উল্লাস এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..