× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ লোকনাথ সেবাসংঘের উদ্যোগে বার্ষিক রাখের উপবাস পালন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বার্ষিক রাখের উপবাস পালন

নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে দামোদর মাস উপলক্ষ্যে বার্ষিক রাখের উপবাস ১২ নভেম্বর শনিবার অনুষ্টিত হয়েছে। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ পুন্য লাভের প্রত্যাশায় উপবাস থেকে ২ ঘন্টাব্যাপী নীরবতা পালন করে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে এ ব্রত পালন করেন। পুকুরের পানিতে প্রদীপ ভাসিয়ে দিয়ে উপবাস শেষে ব্রত সমাপ্তি করা  হয়। এ  রাখের উপবাস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় গীতাপাঠ করেন সঞ্জয় দাশ।

উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পারমার্থিক পাঠক ফোরামের সভাপতি অজিত কুমার দাশ,উপজেলা লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু,নীলকণ্ট সুত্রধর,সুজিত পাল,বিপুল চক্রবর্ত্তী,বিপুল দাশসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..