উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা ৬ নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাইয়া পুর উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক বৃত্তি ও সনদপত্র প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মিরাশ উদ্দিনের সভাপতিত্বে এবং রাইয়াপুর উন্নয়ন সংস্থার সাবেক সহ-সভাপতি মিসবা জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাউস এর উপদেষ্টা আব্দুল হালিম, মৌলানা আনছারুল ইসলাম, লুৎফুর রহমান প্রমূখ।
অণুষ্টানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার মস্তাহিদ মিয়া , সজলু মিয়া,রাইয়া পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ,রাউসের সহ- সভাপতি সাবের আহমেদ, সাধারন সম্পাদক শাহজামান,সহ-সাধারন সম্পাদক রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান ,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার বাবর, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক মাহফুহ আহমেদ, সাবেক সাধারন সম্পাদক শাহেদ আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হুসেন, ইউকে প্রবাসী সাবেক প্রচার প্রচার সম্পাদক সামছু জামান, রাউসের সদস্য ফয়েজ জামান, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক রাহুল আহমেদ, মাহিদুল ইসলাম, রবিউল ইসলাম,সোহাগ, তুহিন,রুকন,এলেমান,রবিন,শাহরিয়া,রুবেল,জমির,রুমন,সাকিব,গালিবসহ উপস্থিত ছিলেন রাইয়া পুর গ্রামের মুরুব্বিয়ান ও যুবকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউস এর সভাপতি আলাল আহমেদ। বক্তরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাই আসল শিক্ষা নয়, আসল শিক্ষা হল তার পরিবার থেকে অর্জিত শিক্ষা। তাই পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।