× Banner
সর্বশেষ
ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

উত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জ কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে

নবীগঞ্জ পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠান ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার,উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
বক্তব্য রাখেন, ম্যানজিং কমিটির সদস্য শিক্ষক রাজিব চন্দ্র দাস, বিদায়ী অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শুক্লা পাল,সহকারী শিক্ষক কলি চক্রবর্ত্তী,কবির মিয়া,জীবেশ গোপ,৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিউর রহমান জুয়েল,মারুফা আক্তার উর্মি। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী,প্রধান শিক্ষক রুবেনা বেগম,সহকারী শিক্ষক অঞ্জলি রানী দাশ,রিংকি আক্তার, জবা দাশ,শুভ্রা পাল।


এ ক্যটাগরির আরো খবর..