নবীগঞ্জ পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠান ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার,উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রধান শিক্ষক রুবেনা বেগম।
বক্তব্য রাখেন, ম্যানজিং কমিটির সদস্য শিক্ষক রাজিব চন্দ্র দাস, বিদায়ী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শুক্লা পাল,সহকারী শিক্ষক কলি চক্রবর্ত্তী,কবির মিয়া,জীবেশ গোপ,৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিউর রহমান জুয়েল,মারুফা আক্তার উর্মি।