নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় নির্মলেন্দু দাশ রানাকে আদিত্যপুর উত্তরায়ন সংঘের ফুলেল শুভেচ্ছা

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় আদিত্যপুর উত্তরায়ন সংঘের উদ্যোগে গত শুক্রবার রাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আদিত্যপুর উত্তরায়ন সংঘের সভাপতি মিহির রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রুমন রায়ের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল জাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রথীন্দ্র চন্দ্র দে মুকুল,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু,সাধারন সম্পাদক বিকাশ রায়,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল চন্দ্র দেব,সাংগঠনিক সম্পাদক অনজিত দাশ,আদিত্যপুর লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক করুনাময় দে বাচ্চু, অনিল রায় শেঠ,সাবেক মেম্বার মোঃ রফিক মিয়া,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, যুবলীগ নেতা মোঃ ফারুক মিয়া পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মোঃ হাফিজ মিয়া,কাজল রায়,রাজিব দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।