× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নবীগঞ্জ উপজেলার ৯৮ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার মহাসপ্তমী পুজায় উপচেপড়া ভীড়

admin
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৯০টি ও পৌরসভায় ৮টি মিলে ৯৮টি পূজার মন্ডপে বছর ঘুরে আবারো সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার সকল প্রস্তুতি শেষে করে গতকাল মহা সপ্তমী পুজা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ষষ্টী পুজার মধ্য দিয়ে পুজার আনুষ্টানিকতা শুরু হয়।

আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধবনিতা সকল লোকজন ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই। বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনে সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীসহ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা এবং শহরজুড়ে সাজ সাজ রব পরিলক্ষত হচ্ছে। আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও।

শাস্ত্রমতে জানাযায়, এ বছর দেবী ঘোটকে আগমন এবং গোটকে গমন করবেন। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি
স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য। সারা দেশের ন্যায় এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৯০টি এবং পৌরসভায় ৮টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হবে।

প্রত্যেক পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। নবীগঞ্জ পৌর সভার গোবিন্দ জিউড় আখড়া পুজা মন্ডপ,লোকনাথ আশ্রম পুজা মন্ডপ,শিবপাশা সন্ন্যাস পুজা মন্ডপ,গয়াহরি প্রগতি সংঘ পুজা মন্ডপ,জয়দুর্গা পুজা মন্ডপ,গীতা সংঘ পুজা মন্ডপ,পূর্ব তিমিরপুর পুজা মন্ডপ,আদিত্যপুর নবজাগরন পুজা মন্ডপহ উপজেলার সবকটি পুজা মন্ডপেই পুজারী ও দর্শনার্থীদের উপছেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

আজ শনিবার নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পুজা মন্ডপে সপ্তমী পুজার অনুস্টিত হয়েছে। গোবিন্দ জিউড় আখড়াসহ পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন. নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারারয়ন রায়,সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,আখড়া পুজা কমিটির সভাপতি অশোক তরু দাস,সাধারন সম্পাদক অনজিত দাশ,অর্থ সম্পাদক অজিত কুমার দাশ,সুখেন্দু পুরকায়স্থ,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়,সংঘমিত্র পুজা কমিটির সভাপতি সাধন চন্দ্র সাধারন সম্পাদক বিভু আচার্য্য, শিক্ষক প্রজেশ রায় নিতন,পবিত্র বনিক,উত্তম কুমার রায়,লিটন দেবনাথ,দিপক পাল,নিতেশ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া আা শনিবার রাতে সদর ইউনিয়নের আদিত্যপুর নবজাগরন সংঘের উদ্যোগে সংঘের সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রাজন রায়ের পরিচালনায় গরীব দুঃখীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারারয়ন রায়,সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য গত শুক্রবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে এবং মঙ্গলবার মহা বিজয়া দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে।


এ ক্যটাগরির আরো খবর..