নবীগঞ্জ আইডিয়াল মহিলা কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ আইডিয়াল মহিলা কলেজের উদ্যোগে র‌্যালী, কুইজ প্রতিযোগীতা, কবিতা পাঠ, বঙ্গবন্ধুর ভাষন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক সুমন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার জননন্দিত সাবেক মেয়র ও নবীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন নবীগহ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সদস্য ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশ, সদস্য সুশান্ত বৈদ্য ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক মোঃ আব্দুল লতিফ, প্রভাষকসালেহ আহমদ,প্রবাষক রাবেয়া সুলতানা। পরে বঙ্গবন্ধু সম্পর্কিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।