× Banner
সর্বশেষ
অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর – আশা তাজুল ইসলামের ৬ সিটিতে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যেসব বিএনপি নেতা জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই – আব্দুস সালাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি – মির্জা ফখরুল প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু মধুখালী মধ্য আড়পাড়া আল-আকসা জামে মসজিদের সামনে পাকা রাস্তার বেহাল দশা,ঝুঁকিতে চলাচল করছে যানবাহন ও পথচারী সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর ১৬ বছর হলেই এনআইডি দেবে – সিদ্ধান্ত ইসির বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে  বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক

সেনাবাহিনীর হবিগঞ্জ আর্মি ক্যাম্প ২২ ফেব্রুয়ারী  রবিবার রাত থেকে  মধ্য রাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌরসভার আনমনু রোডে মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রাম চন্দ্র দেব এর মদের পাট্টায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ অভিযান পরিচালনাকালে দোকানের দায়িত্বরত কাউকে পাওয়া না গেলেও মধ্যপান অবস্থায় ৫ জনকে  আটক করা হয়। এ সময় মদের দোকান তল্লাশি করে প্রচুর পরিমাণ মদ জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল হলো, ১ কেরু মদ, ১ লিটারী বোতল ২ হাজার ৪৬ পিস, বাংলা মদ ২৫০ মি. লি. এর ১৪০টি বোতল, নগদ টাকা ৩৪ হাজার ৮শ ৪৫ টাকা, ৩টি চেক বইও ৮টি মোবাইল ফোন।
আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনাই সরকারের পুত্র চিত্ত রঞ্জন সরকার (৪৫), উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামের আফসান মিয়ার পুত্র মোঃ সাদিক (৩১), নবীগঞ্জ পৌরসভার চরগাঁও, গ্রামের মৃত তবো মিয়ার পুত্র আশিকুর রহমান (৪০),
উপজেলার করগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের নরেন্দ্র রায় এর পুত্র বিধান রায় (৩৫), পিরুজপুর গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র নজরুল ইসলাম (৩৭)।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..