× Banner
সর্বশেষ
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ১৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
বিনামূল্যে চিকিৎসাসেবা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে সিলেট ১৭ পদাতিক ব্রিগেডের আয়োজনে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে- হৃদরোগ, মেডিসিন, নাক, কান, গলা, গাইনী, চক্ষুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় ১৫শ রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর এমপিএইচ কর্নেল এটিএম এ রুস্তম, কার্ডিওলজি বিশেষজ্ঞ কর্নেল ওয়ালি, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক (এফসিপিএস, এমসিপিএস) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সিলেট ক্যান্টমেন্টের এমডিসি লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান, সিলেট ক্যান্টমেন্টের ভারপ্রাপ্ত এডিএমএস মেজর মোহাম্মদ রকিব উদ্দিন মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..