× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জে সেনাবাহিনীর আয়োজনে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
army

 নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে । ২ ডিসেম্বর  সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ইসরাফ।

এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম কুমার দাশ অনুপ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সরফরাজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক মিয়া চৌধুরী, নবীগঞ্জ|

প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর জামাতের আমীর মাস্টার সোহেল আহমদ, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম, পৌর জামাতের সাবেক আমীর সাইদুল হক চৌধুরী ছাদিক, পৌর জামাতের সাবেক আমির মোঃ ইমদাদুল হক, বিএনপি নেতা আহমদ ঠাকুর রানা, যুবদল নেতা আবুল কালাম মিঠু|

ওয়াহিদুজ্জামান জুয়েল, শেখ শিপন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক হাবিবুর রহমান হাবিব, সর্বদলীয় ছাত্র ঐক্যের সংগঠক ইসলাম ইফতি, এস.এম হিমেল, মারুফ চৌধুরী, শাকিল আহমদ, রায়হান আহমদ, শোয়েব আলী, শফিকুর রহমান। উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য|

ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবনী মোহন দাশ, সভাপতি ব্রজগোপাল রায়, সভাপতি রাখাল চন্দ্র দাশ,সভাপতি অঞ্জন লাল ধর,সভাপতি সুবল দাশ, সভাপতি জিতেশ সুত্রধর,সাধারন সম্পাদক কাজল কর,ইন্দ্রজিত সিংহ,জয় দত্ত,জিতেন্দ্র বৈদ্য,দেবব্রত দাশ,স্বপন দাশ,জগন্নাথ দাশ প্রমূখ।  মেজর ইসরাফ বক্তব্য বলেন একটি গোষ্ঠি দেশে অস্থিতিশীল  পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং তাতে একটি গোষ্ঠি ইন্ধন দিচ্ছে। এতে করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হচ্ছে|

তাই আমরা এমন কোন কর্মকান্ড যাতে না করি আর্মি, পুলিশ, প্রশাসন যেন হস্তক্ষেপ করতে না হয়। কোন ধর্মেই সমাজে  বিশৃংখলা সৃষ্টি করার শিক্ষা দেয় না । তাই সকলের কাছে আহবান এমন কোন কর্মকান্ড যেন কেউ না করি  যাতে করে যে কোন ধর্মের দুর্নাম বয়ে আনে। নবীগঞ্জ যেন পূর্বেকার সময়ের সামপ্রদায়িক সম্পীতির  মতো একটি সুন্দর শহরে পরিনত হয়।


এ ক্যটাগরির আরো খবর..