নবীগঞ্জে সাংবাদিক রাকিলের বাড়ীতে হামলার ঘটনায় মামলা দায়ের, আসামীদের গা-ঢাকা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুষ্টান বাতিলকে কেন্দ্র করে আওয়ালীগ নেতা ও সাংবাদিকের বাড়িতে গত বুধবার বিকালে হামলার ঘটনায় গতকাল রাতে ১১জনকে আসামী করে মামলা হয়েছে।

পুলিশ আসামী ধরার জন্য রাতেই অভিযান চালায় তবে কোন আসাম কে গ্রেফতার করা সম্ভব হয়নি।এনিয়ে আওয়ামীলীগ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। গুরুতর আহত মইনুদ্দিন(৬০) ,পাবেল মিয়া (২২) কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

গতরাতে নবীগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় বিএনপি নেতা লন্ডন প্রবাসী দিলবার হোসেন,ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলী ও ইনাতগঞ্জ বিএনপি সহসভাপতি শাহীন আহমদসহ ১১জন কে আসামী করা হয়েছে এবং অজ্ঞাত ৫/৬ জন কে আসামী রাখা হয়েছে। সাংবাদিক রাকিল হোসেনের চাচাতো ভাই শামীনুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। (মামলা নং ০৩ ধারা ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/১১৪/৫০৬)।

মামলার বিবরনে জানা যায়, গত ৩ জানুয়ারী,ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বিএনপি নেতা লন্ডন প্রবাসী দিলবার হোসেন,ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলী ও বিএনপি সহসভাপতি শাহীন আহমদের উদ্যোগে ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের রাস্তা উন্নয়নের জন্য বিএনপি নেতা দিলবার হোসেনের বাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বেলা ১১টার সময় এমপি কেয়া চৌধুুরী পথিমধ্যে এসে খোঁজ নিয়ে দেখেন,উক্ত অনুষ্টানে ইনাতগঞ্জ আওয়ামীলীগের কোন নেতাকর্মী সম্পৃক্ত নেই। আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী খোঁজ নিয়ে জানিতে পারেন অনুষ্ঠানের আয়োজকরা বিএনপির রাজনীতির সাথে জড়িত । তাই এমপি কেয়া চৌধুরী বিএনপি নেতাদের অনুষ্ঠান জেনে অনুষ্ঠান বাতিল করে পথিমধ্যে থেকে চলে যান।

এ নিয়ে অনুষ্ঠান আয়োজকরা দায়ী করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক রাকিল হোসেনকে। এর জের ধরেই বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক রাকিলের বাড়িতে হামলা চালায়। মামলা বিবরনে আরো বলা হয়, এসময় আসামীরা সাংবাদিক রাকিল হোসেনের ঘরে হামলা করে ভাংচুর করে ৩লাখ টাকার ক্ষতি সাধন করে ও আলমিরা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৩ভরি স্বর্নালংকার যার বাজার মূল্য ১লাখ ২০ হাজার টাকা, বাদী শামীনুরের ঘরে ভাংচুর করে ৪লাখ টাকার ক্ষতি সাধন, আলমিরা ভেঙ্গে নগদ ২২ হাজার টাকা,২ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এব্যাপারে ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য,দৈনিক সিলেটের ডাক এর নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন জানান, বাড়ীতে হামলা,ভাংচুর,লুটপাট ও মহিলাসহ ১০জন আহত হয়েছেন । তিনি আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেছেন। এখনো ২গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন মইনুদ্দিন(৬০) ,পাবেল মিয়া (২২) ,রশিদা বেগম(৪০) জুবেল মিয়া(২৬) শেবু মিয়া(৩০) আব্দুল মালিক(৫০) এদের কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন আমার সাথে দিলবার হোসেনের কোন বিরোধ নেই এঅনূষ্ঠান নিয়েই হামলা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান,হামলার ঘটনায় মামলা হয়েছে। কেয়া চৌধুরীর অনুষ্ঠান কিছু বিএনপি নেতাকর্মী আয়োজন করেন। পরে খবর পেয়ে তিনি না যাওয়াতেই ক্ষিপ্ত হয়ে আসামীরা সাংবাদিক রাকিলের বাড়িতে হামলা করেছে। আমরা রাতে ঝটিকা অভিযান দিয়ে কোন আসামী পাই নাই। অভিযান অব্যাহত আছে আসামীদের ধরার চেষ্টা চলছে। হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেনের বাড়ীতে ছুটে যান নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মন্ত্রী আলহাজ¦ দেওয়ান ফরিদ গাজীর পুত্র হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী,নবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চেšধুরী। তারা নেক্কারজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।