× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নবীগঞ্জে রাজনা হত্যা মামলার ২ আসামী পিতাপুত্র র ্যাবের হাতে গ্রেপ্তার

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জে রাজনা হত্যা মামলার ২ আসামী পিতাপুত্র র ্যাবের হাতে গ্রেপ্তার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে রাজনা হত্যা মামলার এজাহার নামীয় ৩ ও ৪ নং আসামী র ্যা বের হাতে গ্রেপ্তার হয়েছে। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সফিক মিয়া চৌধুরীর পুত্র আকরাম মিয়া চৌধুরী ওরপে মাসুম (২১) এবং মৃত আনোয়ার মিয়া চৌধুরীর পুত্র সফিক মিয়া চৌধুরী (৫৬)। উল্লেখ্য

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় রাজনা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ৩১ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় এ ঘঠনা ঘটে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা খবর দিলে ওসি ডালিম আহমেদের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।

জানা- যায় সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া(২৩) তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত একই ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর মেয়ে রাজনা বেগম (১৮) কে মাত্র ৩ মাস আগে বিয়ে করে। কিছু দিন যাবৎ ঘাতক স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে। ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর জানান ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠে ১ সাপ্তাহ এর ভিতর কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই। নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা বাঁধা গলা কাটা অবস্থায় পেয়েছি। কিন্তু কি কারণে খুন হয়েছে তা এখন জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনা স্থলে না পেয়ে সন্ধেহের সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।

ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..