ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অভিযোগ এনেছে মিয়ানমার জান্তা সরকার। এ নিয়ে এই নেতার বিরুদ্ধে ১১ অভিযোগ আনা হলো।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সু চির বিরুদ্ধে নতুন করে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে।
মিয়ানমার সামরিক বাহিনীর জানিয়েছে, সু চি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসেবে পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম কখন শুরু হবে সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নোবেল বিজয়ী অং সান সু চির বিরুদ্ধে ১১ মামলার বিচার চলছে। এসব মামলার রায় হলে তার অন্তত ১৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর মধ্যে ছয় বছরের সাজা হয়েছে।


