× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যুবক নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যুবক নিহত

নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত ও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহত যুবক নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রাজন মিয়া (২০) ও আহত কিশোর একই গ্রামের সায়েব আলীর পুত্র আজিজুর রহমান (১৭)। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের আক্রমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উল্লিখিত সময়ে আরোহীরা মোটর সাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো তারা। নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের  আক্রমপুর নামক স্থানে পৌছামাত্র দ্রুতগতির মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে রাজন মিয়া (২০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রাজনের আকশ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই পীযূস দেবনাথ বলেন, রাজন মিয়া (২০) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপর কিশোর আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..