× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নবীগঞ্জে বিএনপির জনসভা থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের জেল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণায় গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ২নং ইউনিয়নের কাজির বাজার নামক স্থান থেকে বিএনপির পথসভা থেকে ডিবি ও পুলিশ ২১ জন নেতা কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের জেল জরিমানা করেছে এবং বাকীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের কাজীরবাজার নামকস্থানে ঐক্যফ্রন্টের প্রার্থী ড.রেজা কিবরিয়ার পথসভা থেকে ডিবি ও নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী ২১ জনকে আটক করে।

আটককৃত হলো,উপজেলার হরিধরপুর গ্রামের মৃত ছানাওর মিয়ার পুত্র ছাত্রদল নেতা মিজানুর রহমান জুয়েল,জালালসাফ গ্রামের মৃত মনির হোসেনের পুত্র কামাল হোসেন,একই গ্রামের হাজী রমজান আলীর পুত্র আলমগীর হোসেন,হাজী কামার মিয়ার পুত্র বদরুল জামান,হাজু মিয়ার পুত্র আশিক মিয়া,ছলিম উল্লাহর পুত্র রাজু আহমদ,ছদর উদ্দিনের পুত্র রুবেল মিয়া, দুদু মিয়া চৌধুরীর পুত্র সুমন চৌধুরী,হাজী ফকির মিয়ার পুত্র জুয়েল মিয়া,আলমাছ মিয়ার পুত্র ফজলু মিয়া, হবিগঞ্জ মাহমুদাবাদের আকলাছ মিয়ার পুত্র সৈয়দ মনসুর রমিজ,একই এলাার মৃত তছির আলীর পুত্র মোঃ অলি নাসির,হোসেনপুর গ্রামের মৃত তামিম উল্লাহর পুত্র শাহাবুদ্দিন,পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত মনর উদ্দিনের পুত্র হোসাইন আহমদ,নোয়াগাওয়ের মৃত আব্দুল মোতালিবের পুত্র আজিজুর রহমান, দত্তগ্রামের মবশ্বর আলীর পুত্র শাহ হোসাইন আহমদ,রাজ নগর গ্রামের ওয়ারিশ আলীর পুত্র পৌর যুবদল নেতা নুরুল আমিন,আমড়াখাইর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শাহীদ আহমদ তালুদার,মৃত আল্লাদ মিয়া পুত্র মোঃ ওসমান,সদরঘাট গ্রামের মৃত সদর উদ্দিনের পুত্র আতিকুর রহমান,পুর্ব তিমিরপুর গ্রামের আলী হোসেনের পুত্র আতাউর রহমান শামীম।

এদের মধ্যে নুরুল আমিন,আতাউর রহমান এবং ওসমান মিয়াকে ভ্রাম্যমান আদলাতে হাজির করলে নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোস্তফা মুন্না তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিভিন্ন মামলার আসামী বাকী ১৮ জনকে আজ বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..