× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় পথচারী নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি:  নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় সানুক মিয়া নামে (৪২) এক পথচারী নিহত হয়েছেন । শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে । নিহত সানুক মিয়া বালাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নজিব উল্লাহর পুত্র ।

শনিবার ভোর সকালে ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান মাছ নিয়ে সিলেট যাচ্ছিল পথিমধ্যে মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে সানুক মিয়াকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেন । শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..