× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নবীগঞ্জে নির্জন পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকার শংকরসেনা গ্রামে নির্জন স্থানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিক ঘটনাস্থেই নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো-একই ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শামসুল হক (৩৫) ও পাশ্ববর্তী গ্রাম কায়স্থগ্রামের শাওন উল¬ার পুত্র মাসুক মিয়া (৪০)। এবং আহত যুবক একই গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও ধমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জে লাশ মর্গে প্রেরন করে।

স্থানীয়রা জানান, রাস্তায় মাটি ভরাট করে দেয়ার জন্য শংকরসেনা গ্রামের জয়নুর মিয়ার টিলা থেকে মাটি ক্রয় করে একই এলাকার লামরুহ গ্রামের শামিম আহমদ নামে একজন ঠিকাদার। ওই ঠিকাদার গত সোমবার রাত থেকে মাটি কাটা শুরু করেন ২০/২২ জন শ্রমিক দিয়ে। মঙ্গলবার সকালে হঠাৎ মাটি ধসে পরে চাপা পরে ৩জন। এসময় অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। সকাল ৭টার দিকে নিহত ব্যক্তিদের লাশ দেখতে পান স্থানীরা। জাহেদ আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হলেও অপর ২জন শামসুল ও মাসুক ঘটনাস্থলেই মারা যায়। নিহতের স্বজনদের অভিযোগ মাটি ধসে পরার পর, অন্যান্য শ্রমিকরা পালিয়ে যাওয়ায় এ মর্মান্তিক মৃতু হয়েছে। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের চলছে আহাজারি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত করে অবৈধ ভাবে যাহারা টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্বে সংশি¬ষ্ট আইনে মামলা হবে।


এ ক্যটাগরির আরো খবর..