উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় আক্রোশমুলকভাবে রাতের আধারে খড়ের স্তুপে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে চুরের দল। এ নিয়ে ঐ গ্রামের সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ সদর থানার মুরাদপুর গ্রামের কালীপদ দাশের বাড়ীতে গত ২৮ জুন শুক্রবার দিবাগত রাতে ঘরের নীচ দিকে সিদ কেটে একদল চুর ঘরে প্রবেশ করে সো কেসে রাখা নগদ ২০ হাজার টাকা,১ ভরি ওজনের স্বর্নের চেইন,প্রায় ২০ হাজার টাকা দামের ২টি মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে চুরের দল পালিয়ে যায়।
পরদিন গত শনিবার কালীপদ দাশ অজ্ঞাতনামা আসামী দিয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর সংঘবদ্ধ চোরচক্র আক্রোশমুলকভাবে পরদিন রবিবার দিবাগত রাতে বাড়ীর পাশে রাখা বড় রকমের একটি খড়ের স্তুপে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
বিষয়টি আবারো নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে থানার এস আই শামসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা খুজে পান। সুত্রে জানাযায় সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি সংঘবদ্ধ চোরচক্র রয়েছে। ধারনা করা যাচ্ছে ঐ চক্রের দ্বারাই এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে ক্ষতির স্বীকার কালীপদ দাশ সঠিকভাবে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন।





