× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদীতে ডুবে শিশুর মুত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে নীলকোমর নদীতে গোসল করতে গিয়ে জিসান ইসলাম (১১) নামের এক শিশুর মত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১ টায়  উপজেলার সদর ইউনিয়নের কুটিচদ্রখানা গ্রামে। সে ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, দুপুরে বাড়ীর পাশে তার কয়েকজন সাথীদের নিয়ে শিশু জিসান নীলকোমর নদীতে গোসন করতে যান। গোসল করার সময় হঠাৎ জিসান বন্ধুদের অজান্তে গভীর পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা শিশু জিসানকে নদীতে দেখতে না পেয়ে পরিবারের লোকজনকে জানিয়েছেন। পরে জিসানের পরিবার ও এলাকাবাসী গিয়ে নীলকোমর নদীতে খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করে।
ফুলবাড়ী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুকুল বিকাশ রায় জানায়, হাসপাতালে আসার আগেই শিশু জিসানের মত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..