নবীগঞ্জে গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে এডিসির গুণগত মান নিশ্চিতের আহবান

নবীগঞ্জে গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে এডিসির গুণগত মান নিশ্চিতের আহবান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ ‘‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভ‚মিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভ‚মিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের ঘর নির্মাণ কাজ চলছে দ্রæত গতিতে। সব’কটি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে ও পানিউমদা ইউনিয়নের গাজির মোকাম এলাকায় চলমান ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছাদু মিয়াসহ সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োজিতরা ।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলার ন্যায় নবীগঞ্জ উপজেলায় প্রায় ৩৯০ জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের তালিকা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভ‚মিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের পুনর্বাসন কার্যক্রম রয়েছে। প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি ভুক্ত ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলমান রয়েছে।
দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে। পরিদর্শণ শেষে কাজের মান ও গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।