× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে মানসিক ভারসাম্যহীন জুবেদ মিয়া(২৬) নামে এক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবেদ মিয়া দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র । জুবেদ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

জানা যায়,গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এর পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। সেসময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলে তার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করেন। পরে কোনো অভিযোগ না থাকায় জুবেদের আত্মীয় স্বজন তাঁর লাশ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান,জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল, সে মানুসিক ভারসাম্যহীন,পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় নদী থেকে তার আত্মীয় স্বজন জুবেদ এর লাশ উদ্ধার করে ।


এ ক্যটাগরির আরো খবর..