× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার  ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের,সদস্য সচিব মাহমুদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডবোকেট জাবেদ আলী, প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আবদুন নুর, মৌলানা শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন  নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম,ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর নুর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল করিম, আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ,কুর্শি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছু মিয়া, মহিলা আওয়ামীলীগের শেখ ছইফা আক্তার কাকলী, আনসার বিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম, জয়নাল আবেদীন, মোশহিদ আলী, শাহ আবু মুসা,মোঃ সোলায়মান প্রমূখ। সভায় ধর্মীয় উস্কানী দিয়ে যারা  দেশের  ভাবমুর্তি নষ্ট করতে চায় এদের থেকে সাবধান থাকতে হবে। নবীগঞ্জের কোথাও যদি কেউ ধর্মীয় উস্কানী দেয় সাথে সাথে তা পুলিশ প্রশাসনকে অবগত করতে সবাইকে আহবান জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..