নবীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি আটক

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ গোপন সংবাদের ভিত্তিতে  নবীগঞ্জ থানা পুলিশ  পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার সময় ঐ গ্রামের রমিজ উল্লাহর পুত্র তাজউদ্দীন, (৩৬)তে ২০ পিস এমফিটামিন (ইয়াবা) সহ আটক  করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টে ঘটনা উদ্ঘাটিত ও সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। উপস্থিত ২ জন সাক্ষী সহ আসামি দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2২০১৮ এর ৩৬(১) ধারায় দেড় বছর  বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শেখ মহি উদ্দিন, ইউ এন ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবীগঞ্জ। প্রসিকিউশন ও অভিযানে সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ। নমুনা আলামত ২ টি জব্দ করা হয় এবং বাকি ১৮ পিস ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।