নবীগঞ্জে আলোচিত তন্নী রায় হত্যা কান্ডের ঘটনায় বিমল রায়ের বাসায় নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় হত্যা কান্ডের ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বিমল রায়ের বাসায় শুক্রবার দুপুরে ছুটে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, পৌর কমিটির দপ্তর সম্পাদক সুশান্ত বনিক,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, শিক্ষক বিধান রায়, ব্যাংক কর্মকর্তা দিনবন্ধু রায় প্রমূখ। নেতৃবৃন্দ এ সময় এই আলোচিত হত্যাকান্ডের ঘটনা সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যসস্থা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।