× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ অভিযোগে ব্যবসায়ীকে অর্থদন্ড কম্পিউটার জব্দ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ অভিযোগে ব্যবসায়ীকে অর্থদন্ড,কম্পিউটার জব্দ

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
 ১৮ অক্টোবর সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি.পি.ইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি.পি.ইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..