× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)

নবীগঞ্জে অনুমতি ছাড়া টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
অনুমতি ছাড়া টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমান

থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে উপজেলার ফুলতলি বাজার সংলগ্ন মুড়াউড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
জানা যায়, পানিউমদা ইউনিয়নের কুড়াউড়া গ্রামের উসমত উল্লার পুত্র ফুলর মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই নিজ মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার অধীনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, অনুমতি ছাড়া বালু বা মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..