× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নবীগঞ্জের রাত ৮টার পর চলছে সিএনজি চালকদের কারসাজি, দিগুণ ভাড়া আদায়

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন রোডে রাত একটু গভীর হলেই সিএনজি (অটোরিকশা) চালকদের শুরু হয়  কারসাজি, যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়ার আদায় করার অভিযোগ রয়েছে  পাওয়া গেছে ।
হয়রানীর ম্বীকার যাত্রীসূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার শহর থেকে শুরু করে আঞ্চলিক এলাকা জুড়ে  সিএনজি (অটোরিকশা) চালকরা যাত্রীদের বিভিন্ন চাপের মুখে ফেলে অতিরিক্ত ভাড়া আদায়ের নানা কৌশল অব্যহত রেখেছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গুরুত¦পূর্ণ কাজে যাতায়াত কালে স্টেশনে একত্রিত হলে যাত্রীরা একে-অন্যের সঙ্গে আলাপ আলোচনায় এসব হয়রানি ও ভোগান্তিমূলক তথ্য  পাওয়া হয়।  প্রতিদিন সন্ধ্যার পর রাত ৮ টার পর হলেই  উপজেলার এসব সড়কের সিএনজির চালকরা  যাত্রীদের সাথে বিভিন্ন তাল বাহানা করে বিভিন্ন অজুহাত দেখিয়ে  অবৈধ পথ অবলম্বন করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার  চেয়ে অতিরিক্ত টাকা চুকিয়ে গন্তব্যস্থানে পৌছে দেয়। নবীগঞ্জ রুদ্রগ্রাম রোডের যাত্রীদের সাথে কথা বললে মিজানুর রহমান নামের এক যাত্রী জানান, আমি নবীগঞ্জ থেকে আইনগাঁও যাবো রাত মাত্র ৮টা হয়েছে কিন্তু চালকরা নির্দিষ্ট ভাড়া ২৫ টাকার স্থলে ৩৫-৪০ টাকা দাবী করছে । এ সময়  করিম নামের এক সিএনজি চালক বলছে রাত হলেই এই সড়কে এই রকম ভাড়া আমরা নিয়ে থাকি।  এছাড়া নবীগঞ্জ-রুদ্রগ্রাম-সড়ক,নবীগঞ্জ-আউশকান্দি সড়ক এবং ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি-দেবপাড়া এশিয়ান হাইওয়ে এলাকাসহ উপজেলার অন্যান্য সড়কে যাত্রীদের যাতয়াতের সময় বেকায়দায় পরাকালে এই ধরনের   ভোগান্তির তথ্য বের হয়ে আসে। এই অনাকাঙ্খিত অপ্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেেিত  গন্যমান্য ব্যক্তিরা কিছু কিছু জায়গায় প্রতিবাদ করলে চালকরা তোয়াক্কা না করে তাদের অনিয়ম অব্যহত রেখেছে। উল্লেখ্য সরকার সারাদেশে মহা-সড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধের আইন জাতীয় সংসদে পাশ করলেও  এর পরিপূর্ণ কার্যকরিতা পরিলতি হয়নি ।


এ ক্যটাগরির আরো খবর..