× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নবীগঞ্জের ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি (অটোরিক্সা) দুর্ঘটনায় একই পরিবারের মহিলা,শিশুসহ ৬জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ ইউনিয়নের রওয়াইল গ্রামের সিজিল উল্লা পরিবারের ৫ সদস্য নিয়ে সিএনজি (অটোরিক্সা) যোগে ইনাতগঞ্জ বাজারে চিকিৎসার জন্য আসছিলেন। উল্লেখিত সড়কের জালালপুর নামক স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের বাইরে একটি সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

ফলে সিএনজিতে থাকা ৬জনই আহত হন। আহতরা হলেন,সিজিল উল্লা(৫৫),সুহেল মিয়া(২৫),সুবা বেগম(২৪),জুবা বেগম(১৩),রাহিমা বিবি(৪০) ও খাদিজা বেগম(৯)। গুরুতর আহত সিজিল উল্লাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..