× Banner
সর্বশেষ
চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

নবীগঞ্জের ইনাতগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুন, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত শকদিল হোসেন মেম্বারের ছেলে আব্দুল কাইয়ুম (৩০) ও তার চাচতো ভাই আব্দুল ওয়াহিদের ছেলে আবু বকর (২২)।

গত বৃহস্পতিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে,এস আই এমরান হোসেন,এ এসআই বিশ্বজিৎ ঘোষসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রমজানপুর গ্রামের নিকট থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় আব্দুল কাইয়ুমের কাছ থেকে ২০ পিস ও আবু বকরের কাছ থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক সেবন এবং ব্যবহারকারী কেউ রেহাই পাবেনা। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..