× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

মোঃ হাসিম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ পেশাদার খেলোয়াড় কেউ নয়। সকলে ব্যবসায়ী। তবুও জার্সি গায়ে, পায়ে বুট পরে পেশাদার খেলোয়াড়দের মত বিপুল উৎসাহ নিয়ে সুর্যদয়ের সাথে সাথে মাঠে নামেন খেলোয়াড়রা। ব্যবসায়ীদের নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে এমন ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি। শুক্রবার সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ সামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমান মানিক, মোঃ সানোয়ার হোসেন প্রমুখ এ খেলার উদ্বোধন করেন।

আয়োজকরা জানান- ব্যবসায়ীদের বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য আয়োজন করা হয়েছে। ব্যক্তিক্রমী এ খেলা উপভোগ করতে বিপুল উৎসাহ নিয়ে মাঠে আসেন শত শত দর্শক। উপজেলা সদরে অবস্থিত ব্যবসায়ীদের ক্যাটাগরি অনুযায়ী ১৬টি দল অংশ নিবে এ টুর্নামেন্টে।

উদ্বোধনী খেলায় কাঠফার্নিচার ব্যবসায়ী দল ২-১ গোলে মুদি ব্যবসায়ী দলকে পরাজিত করে।


এ ক্যটাগরির আরো খবর..