× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

নবগঙ্গা নদী থেকে উদ্ধার হয়েছে স্বপ্নে পাওয়া কালী মূর্তী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার হয়েছে।জানা গেছে,ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার বাবু জোয়ারদারের আম বাগান সংলগ্ন নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার করেছে এক বৃদ্ধা, তার নাম কল্যানী বিশ্বাস (৭০)।

চাকলা পাড়ার মৃত. ধীরেন গোপাল বিশ্বাসের স্ত্রী কল্যানী বিশ্বাস গত ১০/১২ দিন ধরে গভীর রাতে স্বপ্নে দেখেন ঐ কালী মুর্তী তাকে বলছেন “আমি নবগঙ্গা নদীর সিড়িতলা ঘাটে আছি, আমাকে তুলে নিয়ে যাও” গভীর রাতে স্বপ্নে একথা শোনার পর কল্যনী বিশ্বাস ভয়ে কারো কাছে কিছু বলেনা।

এক পর্যায়ে বুধবার সকালে কল্যানী বিশ্বাস তার নাতি ছেলে সোহাগ (২২)কে নিয়ে চাকলাপাড়ার নবগঙ্গা নদীর সিড়ি ঘাট এলাকায় তার মেজ মেয়ে অলকা,বৌমা মমতা ও তার ছেলে হিরোনকে নিয়ে কালী মুর্তীটি খুজতে থাকে। খুজতে খুজতে কল্যানী বিশ্বাস তার স্বপ্নে দেখা কালী মুর্তীটি পেয়ে যায়। পরে তার বড় ছেলে চাকরাপাড়ার মিলনের বাসায় কালী মুর্তীটি রাখা হয়েছে।

এ সময় চাকালা পাড়ার শত শত উৎসুক জনগন এই মহা মুল্যবান পাথরের মুর্তীটি দেখতে মিলনের বাড়িতে ভিড় জমায়। এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, আমি লোকমুখে ঘটনাটা শুনেছি, একটু পরে চাকলাপাড়ায় গিয়ে খোজখবর নিয়ে ব্যাবস্থা নেব। এঘটনায় এরাকাবাসীদের মধ্যে মিন্টু কুমার বিশ্বাস বলেন, এটি মহা মুল্যবান পাথরের কালী মুর্তী হতে পারে। উল্লেখ্য, কল্যানী বিশ্বাস শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কেয়ার হাসপাতালে আয়ার চাকরি করেন।


এ ক্যটাগরির আরো খবর..