নন্দীগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা 

নন্দীগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা 
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ছাত্রাবাসে মঈনুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে নন্দীগ্রামে একটি ঔষধের দোকানে চাকুরী করতাে। সে নন্দীগ্রাম রহমান নগর মিলি ছাত্রাবাসে ভাড়া থাকতাে। সে ১৩ মার্চ দিবাগত রাতে যেকোনাে সময় বিষপান করে আত্মহত্যা করে।
১৪ মার্চ সকালে কাজের বুয়া তার রুমের দরজার সামনে এসে ডাকাডাকি করলে কোনাে সাড়াশব্দ পায়নি। পরে ওই ছাত্রাবাসের মালিক এসে দরজা খুলে দেখে ঘরের ভিতরে তার মরদেহ পড়ে আছে। এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ বলেছে, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্বে সে চিরকুট লিখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না। তার পরিবারের লােকজন উপস্থিত না থাকায় এই রিপাের্ট লেখা পর্যন্ত থানায় ইউডি মামলা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।