ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অজ্ঞাত পুরুষ (৩২) এক ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮ টা দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ী গেট নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বারবাজার ফুলবাড়ী নামক স্থানের রাস্তার পাশের অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ টি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ যেয়ে লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে।  সম্ভাবত  সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচেছ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।