নন্দীগ্রামে গাঁজাসহ আটক ২ যুবক

নন্দীগ্রামে গাঁজাসহ আটক ২ যুবক
অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২ মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৩ই অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মোংলা উল্লাহর ছেলে ফেরদৌস আলম (২৮) ও হোসেন আলীর ছেলে ইউসুফ আলী (৩৫) কে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ই অক্টোবর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।
থানার এসআই চাঁন মিয়া জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।