নন্দীগ্রাম উপজেলাতে কোভিড-১৯ শনাক্তে আজ সর্ব্বোচ্চ রেকর্ড

নন্দীগ্রাম উপজেলাতে কোভিড-১৯ শনাক্তে আজ সর্ব্বোচ্চ রেকর্ড
অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কোভিড-১৯ শনাক্তের নতুন রেকর্ড।
আজ ২৪ জুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতে ১০ জনের শরীরে করনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ নাজমুল আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেন। যা এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলাতে একদিনে সর্বোচ্চ। জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফলে একদিনে সর্ব্বোচ্চ ১০ জনের পজেটিভ এসেছে।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এরমধ্যে ৯ জন সুস্থ্য হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।