মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরের যাওয়ার রাস্তা মধুমতি ও গড়াই নদীর করাল গ্রাসে ভেঙ্গে যাচ্ছে রাজধরপুর, ফুলবাড়ী,গন্ধখালী, সালামতপুর গ্রামের রাস্তা।
এরমধ্যে গন্ধখালী ইউনুচ আলী মৃধার ও মতিয়ার মোল্যার বাড়ীর সামনের রাস্তা ও দিলীপ ঘোষের বাড়ীর সামনের নদীগর্ভে চলে গিয়ে রাস্তা একেবারে অচল হয়ে যায়।
তাই কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)”র ঐকান্তিক প্রচেষ্টায় ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন (বুলবুল), মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার এবং উপজেলা প্রকৌশলীর সার্বিক সহযোগীতায় গন্ধখালী নদী রোধের ও দিলীপ ঘোষের বাড়ীর সামনের কাজ দ্রুত গতিতে চলছে। কাজের গতি দেখে আশা করা যায় নদীর পানি বৃদ্ধির আগেই ভাঙ্গন রোধের জরুরী কাজ দ্রুত শেষ হয়ে যাবে।