× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

নদী তীরের অবৈধ স্থাপনা অপসারণ কাজ চলমান থাকবে -নৌসচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

নদী তীরের অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম অব্যাহত থাকবে। নদী সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও কি-ওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। নদীকে ড্রেজিংয়ের মাধ্যমে প্রশস্ত করা হবে, উন্মুক্ত স্থানে বনায়ন করা হবে। বায়ু দূষণরোধে নিম গাছ, পাইকর গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তালগাছ-সহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ আজ রাজধানীর কামরাঙ্গিচরের খোলামোড়া এলাকায় নদী তীরে সীমানা পিলার স্থাপনের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম তারিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ও প্রকল্প পরিচালক মোঃ নুরুল আলম, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন উপস্থিত ছিলেন।

সচিব বলেন, নদী তীরের পলিথিন বর্জ্য উত্তোলনে গ্র্যাব ড্রেজার সংগ্রহ করা হবে। নদীর দূষণ রোধে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হবে। ঢাকা শহরের খালগুলো উদ্ধারে কাজ করব। সচিব নদী তীরের দখল ও দূষণরোধ, বৃক্ষরোপণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এক্ষেত্রে তিনি স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগের
পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..