× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ফরিদপুর প্রতিনিধি

নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন ভুবেনেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চৌকদার।
অভিযানে সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

উচ্ছেদ অভিযানে নদীর তীর দখল করে নির্মিত একাধিক অবৈধ দোকান ও কাঠামো ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নদী ও খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “এই ধরনের অভিযান নিয়মিতভাবে চললে ভূমিদস্যুরা আর সাহস করে সরকারি জমি দখল করতে পারবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রশাসনের নিয়মিত কাজের অংশ। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..