× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নতুন রাজনৈতিক দল বিএনজেপি’র আত্মপ্রকাশ

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

সদ্য গঠিত বিএনজেপির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ইস্যুতে ঐক্য চাই। হিংসা নয়, শ্রদ্ধার রাজনীতি চাই। সবগুলো ‘চাই’ কে একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের এই দল।

তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমান আর কখনো নেতৃত্ব দিতে পারবেন না। তারা রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন। শুধু তাই নয়, তারা জিয়ার বহুদলীয় চিন্তা-চেতনা থেকেও দূরে সরে গেছেন। পরিবারতন্ত্র কায়েম করেছেন খালেদা জিয়া। যেখানে যোগ্য কারও স্থান নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকার করে নিয়ে পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা। এ মূহূর্তে কোনো জোটের সঙ্গে যাওয়ার ইচ্ছা নাই বলেও জানান ফয়েজ।

আগামী ০৮ এপ্রিল বিকেল ৩টায় বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সম্মেলন করে সাধারণের কাছে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে দলটি।

 


এ ক্যটাগরির আরো খবর..