× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা

ডেস্ক

নতুন বাংলাদেশ চলবে নতুন ফরমুলায় -জামায়াত আমির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
মানুষ মুক্ত হতে পারেনি

দেশের আপামর জনগণ পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। নতুন রাজনীতি চায়। জনগণ সংস্কার চায়, নতুন বাংলাদেশ চায়। আর নতুন বাংলাদেশ চলবে নতুন ফরমুলায়। সেই ফরমুলায় জনগণ আর কোনো দলের পক্ষপাতদুষ্ট কোনো সরকার দেখতে চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক গণসমাবেশে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

জনগণ তাদের সরকার দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, জনগণ সেই সরকার চায় যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না। যে সরকারের মদদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না। সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হয়ে ভূমিকা রাখবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করবে, যাদের ওপর আস্থা রেখে তাদের বাছাই করে নেবে, আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। যদি জনগণ আমাদের বেছে নেয়, তবে আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাব- আপনারাও আমাদের সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সঙ্গে নিয়েই আমরা দেশ গড়ব, ইনশাআল্লাহ।

নির্বাচিত হলে কাউকে বাদ না নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে জামায়াত দেশ গড়বে এমন প্রত্যয় ব্যক্ত করে ড. শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে আমাদের সরকার পরিচালনার ভিত্তি হবে মহান আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সব আমানত তাদের কাছে নিরাপদ। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার তাদের অধিকার ঘরে পৌঁছে দিতে বাধ্য থাকবে। এটি আমাদের মদিনাকেন্দ্রিক শাসনের গর্বিত ইতিহাস। আমরা দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই।

জামায়াত আমির বলেন, অনেকে আমাদের কোণঠাসা করার চেষ্টা করে। তারা বলে- জামায়াত যেহেতু ইসলামী দল, সে কারণে অন্য দলের লোকেরা তাদের হাতে নিরাপদ না। আমি মহান আল্লাহর ওপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে জামায়াতের কোনো নেতা কোনো অন্য ধর্মের লোকের ওপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, ইজ্জতের ওপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদের তা বলে দিন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার তৌফিক দেন, তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবে এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য (এমপি) পদে লড়াই করবেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালায় না। আন্দোলন করেছি, জীবন দিয়েছি কিন্তু আমরা দেশ ছেড়ে পালাইনি। কারণ, আমরা এই দেশকে, দেশের মানুষকে আমরা ভালোবাসি। এ সময় আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে জামায়াতসহ ইসলামী ছাত্রশিবিরের ওপর হওয়া জুলুম-নির্যাতনের কথাও উল্লেখ করেন জামায়াত আমির।


এ ক্যটাগরির আরো খবর..